খবরিক্স (Khabarix.com) হলো বাংলাদেশের প্রথম সারির ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম যা একই সংবাদের দুটি সংস্করণ—বাংলা ও ইংরেজি—একই সাথে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে প্রকাশ করে।
আমাদের মূলমন্ত্র: "এক খবর। দুই ভাষা। এক বিশ্ব।" আমরা বিশ্বাস করি সংবাদ কেবল কোনো এক ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। স্থানীয় বাস্তবতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পাঠকসমাজের কাছেও বস্তুনিষ্ঠ সত্য উপস্থাপন করাই আমাদের অঙ্গিকার।
আমাদের সম্পাদকীয় স্তম্ভ
- নিরপেক্ষতা ও সত্যবাদিতা: আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করে প্রকাশ করি।
- দ্বৈতভাষিক নির্ভুলতা: আমাদের কোনো অনুবাদ স্বয়ংক্রিয় বা যান্ত্রিক নয়; দক্ষ অনুবাদক ও সাংবাদিকদের মাধ্যমে সাংস্কৃতিক মমার্থ অক্ষুণ্ণ রাখা হয়।
- নাগরিক স্বার্থ: গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও পরিবেশের বিষয়গুলো আমাদের সর্বোচ্চ গুরুত্ব পায়।