দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, শীতের শুরুতে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
চলতি বছর সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে শীতের আগমনী বাতাসে ধূলিকণা ও ধোঁয়াশা আটকে ঢাকার বায়ুমান মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।